Terms & Conditions / Policy
rayhaneshop.com প্ল্যাটফর্ম ব্যবহারের নিয়মাবলী, রিফান্ড ও রিটার্ন নীতি, ব্যবহারকারী চুক্তি এবং আইনি তথ্যাবলী।
১. ভূমিকা / শর্তাবলি গ্রহণ (User Agreement)
rayhaneshop.com-তে আপনাকে স্বাগতম! এই ওয়েবসাইটটি ব্যবহার করার আগে অনুগ্রহ করে নিম্নলিখিত শর্তাবলি মনোযোগ সহকারে পড়ুন।
এই ওয়েবসাইটটি ভিজিট বা ব্যবহার করার মাধ্যমে আপনি স্বীকার করছেন যে আপনি সকল শর্তাবলি পড়েছেন, বুঝেছেন এবং মেনে চলতে সম্মত হয়েছেন। এই চুক্তিটি একটি "ব্যবহারকারী চুক্তি" হিসেবে গণ্য হবে। সাইটটি ব্যবহার করার অর্থ হলো এখানে উল্লিখিত সমস্ত শর্ত আপনি মেনে নিয়েছেন।
আপনি যদি এই ব্যবহারকারী চুক্তির কোনো অংশের সাথে একমত না হন বা শর্তাবলি দ্বারা আবদ্ধ হতে না চান, তবে আপনার এই ওয়েবসাইটটি ভিজিট, নিবন্ধন বা ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত।
rayhaneshop.com-এর মালিক ও পরিচালনাকারী হলো “rayhaneshop”, যা বাংলাদেশে আইনত নিবন্ধিত ও অনুমোদিত একটি কোম্পানি। এই প্ল্যাটফর্মের সমস্ত কার্যক্রম প্রচলিত আইন ও বিধিমালা মেনে পরিচালিত হয়। (নিবন্ধন নম্বর: TRAD/DNCC/2020)
২. রিফান্ড এবং রিটার্ন পলিসি (Refund & Return Policy)
আমরা বুঝি যে অনেক সময় কেনা পণ্যটি আপনার প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে; তাই আমরা এমন একটি বিনিময় নীতি তৈরি করেছি যা আপনার জন্য সুবিধাজনক। আমরা সর্বদা গ্রাহকের পূর্ণ সন্তুষ্টি অর্জনে সচেষ্ট। সেই লক্ষ্যেই আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য উন্নত সেবাসম্পন্ন একটি রিটার্ন পলিসি বা পণ্য ফেরত ও বিনিময় নীতি প্রণয়ন করেছি।
নিচের ক্ষেত্রগুলোতে রিফান্ড এবং রিটার্ন পলিসি কার্যকর হবে:
যদি আমাদের কোনো পণ্য গুণগত মানদণ্ড পূরণে ব্যর্থ হয়, যেমন:—
- বাহ্যিকভাবে ক্ষতিগ্রস্ত পণ্য
- বড় ধরনের ত্রুটি
- ভুল পণ্য বা ভুল সাইজ সরবরাহ করা হলে
- শিপমেন্ট বা পরিবহনের সময় পণ্য হারিয়ে গেলে
শিপিং খরচ সংক্রান্ত নিয়মাবলী:
অনুগ্রহ করে মনে রাখবেন, শিপিং খরচ সাধারণত ফেরতযোগ্য নয়। তবে নিচের ক্ষেত্রগুলোতে শিপিং খরচ ফেরত দেওয়া হবে:
- গ্রাহকের কাছে ক্ষতিগ্রস্ত পণ্য সরবরাহ করা হলে
- ভুল পণ্য বা সাইজ সরবরাহ করা হলে
- শিপমেন্টের সময় পণ্য হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে
* অন্যান্য সাধারণ ক্ষেত্রে, শিপিং খরচ গ্রাহককে নিজ দায়িত্বে বহন করতে হবে।
কীভাবে বিনিময় করবেন ও ফেরত সংক্রান্ত আবশ্যিক নিয়ম:
- যে পণ্যটি আপনি বিনিময় বা ফেরত দিতে চান, তা অবশ্যই অব্যবহৃত এবং তাতে সমস্ত অরিজিনাল ট্যাগ সংযুক্ত থাকতে হবে। পণ্য খোলা বা ক্ষতিগ্রস্ত হলে কিংবা সাথে রসিদ না থাকলে বিনিময় বা ফেরত প্রত্যাখ্যান করা হতে পারে।
- অনুগ্রহ করে পণ্যটি তার মূল প্যাকেটে নিরাপদে পুনরায় প্যাক করুন এবং প্যাকেটের সাথে মূল ইনভয়েস স্লিপ ও ট্যাগগুলো সংযুক্ত করুন।
- পণ্য ফেরত সংক্রান্ত সকল কার্যক্রম ডেলিভারি ম্যান এর সামনে সম্পন্ন করতে হবে।
৩. সেবা ও পণ্যসমূহ (Services & Products)
- গ্রাহকরা এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন পণ্য ক্রয় করতে পারেন।
- প্ল্যাটফর্মে উপলব্ধ পদ্ধতির মাধ্যমেই (ক্যাশ অন ডেলিভারি, অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং) পেমেন্ট বা মূল্য পরিশোধ করতে হবে।
- কুরিয়ার ও লজিস্টিক সুবিধার ওপর ভিত্তি করে আমরা যথাসময়ে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য রাখি।
৪. গোপনীয়তা ও ডেটা সুরক্ষা (Privacy Policy)
আমাদের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি স্বীকার করছেন যে আপনি আমাদের গোপনীয়তা নীতি (Privacy Policy) পড়েছেন এবং বুঝেছেন। সমস্ত ব্যক্তিগত তথ্য সেই নীতি অনুযায়ী পরিচালনা করা হবে।
গ্রাহকের সমস্ত তথ্য কঠোর গোপনীয়তার সাথে পরিচালনা করা হয়। আইন দ্বারা বাধ্যতামূলক না হলে অথবা অর্ডার প্রক্রিয়াকরণ ও ডেলিভারির জন্য প্রয়োজন না হলে ব্যক্তিগত তথ্য কোনো তৃতীয় পক্ষের সাথে শেয়ার করা হবে না।
৫. কপিরাইট ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি (Intellectual Property)
এই ওয়েবসাইটের সমস্ত বিষয়বস্তু—যার মধ্যে লেখা, ছবি, ডিজাইন এবং লোগো অন্তর্ভুক্ত—তা rayhaneshop-এর সম্পত্তি। এগুলোর অনুলিপি করা, পুনঃবিতরণ করা বা অননুমোদিত ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।
৬. ব্যবহারকারীর আচরণ ও নিষিদ্ধ বিষয়সমূহ (User Conduct)
ওয়েবসাইটটি ব্যবহারের সময় নিচের কার্যকলাপসমূহ সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয়:
- ভুয়া তথ্য দিয়ে প্রতারণামূলক অর্ডার করা।
- ওয়েবসাইটে কোনো ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার ছড়ানো।
- কোম্পানির নীতিমালা বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আইন লঙ্ঘন করে এমন কোনো কার্যকলাপে লিপ্ত হওয়া।
- বেআইনি, আপত্তিকর বা কপিরাইটযুক্ত বিষয়বস্তু দেখলে তা অবিলম্বে আমাদের অবগত / জমা করতে অনুরোধ করা হচ্ছে।
৭. ডিসকাউন্ট বা ছাড় নীতি (Discount Policy)
ডিসকাউন্ট বা ছাড় নীতি পরিবর্তনশীল। তাই এই বিষয়ে ওয়েবসাইটে প্রবেশের সময় পপ-আপ বিজ্ঞপ্তি দেখুন অথবা সরাসরি আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।
৮. পণ্যের বিবরণ ও তথ্যের নিশ্চয়তা (Product Descriptions)
আমরা পণ্যের সঠিক বিবরণ ও ছবি প্রদানের সর্বোচ্চ চেষ্টা করি, তবে অনিচ্ছাকৃত ভুলত্রুটি হওয়া স্বাভাবিক। সেক্ষেত্রে, আমাদের 'রিটার্ন পলিসি' বা পণ্য ফেরত সংক্রান্ত নীতিমালা অনুযায়ী পণ্যটি ফেরত বা পরিবর্তন দেওয়া যাবে।
৯. তৃতীয় পক্ষের লিঙ্ক (Third Party Links)
আমাদের ওয়েবসাইটে তৃতীয় পক্ষের ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে। তাদের বিষয়বস্তু, বাহ্যিক নীতিমালা বা সেবার জন্য 'লাইভ শপিং' (rayhaneshop) কোনোভাবেই দায়ী নয়।
১০. অর্ডার বাতিল ও মূল্য নির্ধারণ (Order Cancellation & Pricing)
- যেকোনো অর্ডার গ্রহণ, প্রত্যাখ্যান বা বাতিল করার অধিকার 'লাইভ শপিং'-এর রয়েছে।
- ভুল মূল্য, প্রযুক্তিগত সমস্যা, অপর্যাপ্ত স্টক বা যাচাইকরণ সংক্রান্ত প্রয়োজনে যেকোনো অর্ডার বাতিল করা হতে পারে।
- মূল্য নির্ধারণে কোনো ভুল হলে আমরা গ্রাহককে তা দ্রুত অবহিত করব এবং প্রয়োজনে অর্ডারটি বাতিল বা সংশোধন করতে পারি।
১১. দায়বদ্ধতার সীমাবদ্ধতা ও প্রযোজ্য আইন (Limitation of Liability)
আমরা ওয়েবসাইটে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার বা সম্পূর্ণ ত্রুটিমুক্ত সেবার নিশ্চয়তা দিই না। বিলম্ব, কারিগরি সমস্যা বা তৃতীয় পক্ষের কুরিয়ার/পেমেন্ট সেবায় ব্যর্থতার কারণে সৃষ্ট কোনো ক্ষতির জন্য 'লাইভ শপিং' (rayhaneshop) দায়ী থাকবে না।
প্রযোজ্য আইন: এই শর্তাবলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আইন দ্বারা পরিচালিত হবে। যেকোনো বিরোধ শুধুমাত্র বাংলাদেশের আদালতে নিষ্পত্তি করা হবে।
নীতিমালা হালনাগাদ: 'rayhaneshop' যেকোনো সময় এই শর্তাবলি হালনাগাদ বা সংশোধন করতে পারে। সংশোধনের পর ওয়েবসাইটটি ব্যবহার করার অর্থ হলো আপনি হালনাগাদ শর্তাবলি মেনে নিয়েছেন।
১২. আমাদের সম্পর্কে ('rayhan e shop' — About Us)
'rayhan e shop' বাংলাদেশের খুচরা ফ্যাশন শিল্পের একটি শীর্ষস্থানীয় নারী, পুরুষ ও শিশুদের লাইফস্টাইল ব্র্যান্ড, যার মূল লক্ষ্য হলো ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করা। একটি ফ্যাশন ব্র্যান্ড হিসেবে 'rayhan e shop' তার অনন্য নান্দনিকতা, বিস্তৃত পণ্যের সমাহার এবং গুণমান বজায় রেখে সাশ্রয়ী মূল্যের জন্য সুপরিচিত। আমাদের স্টাইলিশ পোশাক ও পরিধেয় সামগ্রী এমন সব মানুষের জন্য তৈরি করা হয়েছে, যারা মনে করেন যে তাদের নিজস্ব রুচি ও ফ্যাশন-বোধ তাদের অন্যদের চেয়ে আলাদা ও স্বতন্ত্র করে তোলে।
'rayhan e shop' প্রতিটি উৎসব ও ঋতুকে উদযাপন করে তার অসাধারণ সব পণ্যের সংগ্রহের মাধ্যমে, যা প্রতি মৌসুমে চমৎকার ও নতুন নতুন ফ্যাশন উপহার দেওয়ার লক্ষ্যে তৈরি। গ্রাহকদের সর্বোৎকৃষ্ট মানের পণ্য ও সেবা প্রদানের লক্ষ্যে এই ফ্যাশন যাত্রায় আমরা সর্বদা আমাদের সেরাটা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
❤️ 'rayhan e shop' থেকে কেনাকাটা করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ!
হেড অফিস: নলডাঙ্গা, নাটোর, রাজশাহী, বাংলাদেশ।
ইমেইল: rayhanshop11126@gmail.com | হটলাইন: +8809638944665